জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Published: 26-08-2025 Updated: 26-08-2025 04:13:46

latest news
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ২৬ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি কয়েকটি আম গাছের চারা রোপণ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশন বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।’ তাদের এধরণের কাজের প্রসংশা করে মাননীয় উপাচার্য বলেন, ‘এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি যোগসূত্র তৈরি হলো। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীকে সহায়তা প্রদান এবং আই.ই.এল.টি.এস. প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আহবান জানান মাননীয় উপাচার্য।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত), আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রজেক্ট এক্সিকিউটিভ তারেক আজিজ, গ্রীণ ক্যাম্পাসের সদস্যগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য মোট ১৫৮টি ফলদ গাছের চারা প্রদান করে। এর মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, গোলাপ জাম, অরবরই, আমলকি ও বরই গাছের চারা। গাছের চারাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপন করা হয়।