জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Published: 08-12-2025 Updated: 09-12-2025 03:41:31

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ- ২০২৫ অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার সকালে বিশ^বিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিয়েছেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বি.এন.এফ.)-এর অর্থায়নে শশী ফাউন্ডেশন (এস.এফ.)-এর আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। টাকার পরিমাণ যাইহোক তোমরা বৃত্তি পাচ্ছ এটাই অনেক বড় বিষয়। তোমাদের পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক বৃত্তির এই অর্থ তোমাদের লেখা-পড়ার ক্ষেত্রে সহায়ক এবং জীবনে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দায়বদ্ধতা তৈরি হবে। ভবিষ্যতে তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের নিজেদের দায়িত্বের প্রতি সচেতন হবে এবং সমাজের সুবিধা বঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসবে বলে আমি আশা রাখি।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য আরও বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। চোখ, কান খোলা রেখে সেইসব জায়গায় আবেদন করে তোমরাও বৃত্তির সুযোগ গ্রহণ করতে পারো।’ ভবিষ্যতে বৃত্তির সংখ্যা ও অর্থ বৃদ্ধির জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও শশী ফাউন্ডেশনকে আহŸান জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।
বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন দৈনিক নয়া দিগন্তের ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেছুর রহমান সবুজ।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী মোট ৫২জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের প্রত্যেককে ৬,১৫৫/- টাকার চেক প্রদান করা হয়।